ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সারাদেশে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে : ইসি সানাউল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ থেকে সারাদেশে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে সামনে রেখে যদি কোনো প্রার্থী দলীয় প্রভাব খাটায় বা কোনো ধরনের অনিয়মে জড়িত থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করতে হবে এবং বিষয়টি গণমাধ্যমে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এখন থেকে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হবে। কোনো প্রার্থী যদি রোহিঙ্গাদের ব্যবহার বা ভোটের কাজে যুক্ত করার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীকে কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

এসময় টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া এই তিনটি দ্বীপসহ পুরো কক্সবাজার জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক তৎপরতা জোরদার করার নির্দেশনা দেন নির্বাচন কমিশনার।

মতবিনিময় সভায় তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের স্বার্থে সবাইকে সম্পূর্ণ স্বাধীনভাবে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সারাদেশে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হবে : ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৮:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬