ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই: মাসুদ সাঈদী

আকাশ জাতীয় ডেস্ক :

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী।

রবিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত নেতা-কর্মীর উদ্দেশ্যে করা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তীতে সব রাজনৈতিক দলকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। একেক দলের একেক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে। কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সামনে মূল বিষয়টা হওয়া উচিত বাংলাদেশ। জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সঙ্গে বেঈমানি করা হবে। আমাদের পাশের দেশ ভারতের মতো একটা বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায়। সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে। তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

সহযোগী সদস্য সমাবেশে আগামীর বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকতে দেওয়া হবে না। দেশে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এ দেশ হবে সত্যিকারের স্বপ্নের এক সোনার বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জামায়াতের প্রতিটি কর্মীকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হবে।

এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি শামিম ও ওবায়দুল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই: মাসুদ সাঈদী

আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬