ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি সাথে আমরা নির্বাচনী খেলা খেলতে চাই

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যেতে চান বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে বিএনপি নির্বাচনে না এলেও সংবিধানসম্মতভাবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার বিকেলে সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

কামরুল ইসলাম বলেন, ‘সংবিধানসম্মতভাবে শেখ হাসিনা সরকারের প্রধান থাকবেন এবং নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। আমরা চাই বিএনপি আসুক। বিএনপির সাথে আমরা নির্বাচনী খেলা খেলতে চাই।’ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে বিএনপির দাবির কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে ওরা আসবে এটা আমরা জানি। তারপরেও এই সমস্ত ধূম্রজাল সৃষ্টি করার জন্য এই সমস্ত আস্ফালন, এই সমস্ত বাগাড়ম্বর, এই সমস্ত কথার মালা। ধূম্রজাল সৃষ্টি করার জন্য।’

নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসে নাই ১৪ সালে। আমরা চাই এবার আসুক। না এসে তাদের ক্ষতি করেছে, তাদের দলের ক্ষতি হয়েছে। তারা যে অস্তিত্বের সংকটে পড়েছে, আজকে তাদের নেতাদের বিরুদ্ধে যে মামলা, তাঁরা আইনের পেছনে দৌড়াচ্ছে, আদালতের পেছনে দৌড়াছে, তার পেছনে কারণ কী? এর একমাত্র কারণ হচ্ছে তারা ২০১৪ সালের নির্বাচনে আসে নাই। সন্ত্রাস করেছে, আগুন-সন্ত্রাস করেছে। তাদের দলটাকে রাজনৈতিক দলের চরিত্র পাল্টে দিয়ে সন্ত্রাসী দলে পরিণত করেছে।’

আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উল্লাহ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি সাথে আমরা নির্বাচনী খেলা খেলতে চাই

আপডেট সময় ১১:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭