ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া বাসভবনের আশপাশের সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাত ৮টায় ঢাকা বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হবেন তিনি। ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনে যাবেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বিকাল ৩টা নাগাদ ফিরোজায় প্রবেশ করেছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

খালেদা জিয়ার বাসভবনের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আপডেট সময় ০৫:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫