ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মেট্রোরেলের দরজায় আটকা পড়লেন নারী

আকাশ জাতীয় ডেস্ক :

ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুই জন নারী যাত্রী আটকা পড়ায় কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়। রোববার সকাল সাড়ে ৯টায় শেওড়াপাড়া স্টেশনে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, সকাল সকাল ৯টা ৩১ মিনিটে শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে সেখানে মহিলা বগিতে দুই জন নারী প্লাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়ে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়। এর জন্য আমরা যাত্রীদের কাছে দুঃখিত। এ বিষয়ে টেকনিক্যাল টিম আরও ভালো বলতে পারবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এর জন্য কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দরজায় আটকা পড়লেন নারী

আপডেট সময় ১২:২০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫