ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মিলার মামলায় গ্রেপ্তার স্বামী

অাকাশ বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী মিলা অনেক দিন থেকেই সংবাদমাধ্যমে অভিযোগ করছিলেন, তাঁর স্বামী পারভেজ সানজারি তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছেন। গতকাল বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা (পশ্চিম) থানায় মারধর ও যৌতুকের অভিযোগে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন। মামলার নম্বর ৪ (১০) ২০১৭। তাঁর এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পারভেজ সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ।

পারভেজ সানজারিকে গ্রেপ্তারের বিষয়টি উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান নিশ্চিত করেছেন। আজ শুক্রবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘মিলার স্বামী মারধর করে তাঁর হাত ভেঙে দিয়েছেন। তিনি (মিলা) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা তাঁর অভিযোগ গ্রহণ করেছি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু আদালত রিমান্ড না দিয়ে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী রোববার আবার আমরা আদালতে রিমান্ডের আবেদন করব।’

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা (পশ্চিম) থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার মামলা হওয়ার পর আমরা আসামি পারভেজ সানজারিকে গ্রেপ্তার করেছি। নারী নির্যাতন দমন আইনে ১১ (খ) ও ১১ (গ) এবং ৫০৬ ধারায় মামলা হয়েছে। মিলার দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ ৩ অক্টোবর তাঁকে মারধর করা হয়। মিলার বাবা চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা হয়।’

আলী হোসেন খান আরও বলেন, মাস তিনেক আগে পারভেজ সানজারির বিরুদ্ধে আরও একবার অভিযোগ করেছিলেন মিলা।

মিলা মামলায় অভিযোগ করেছেন, এর আগে তাঁর স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও দশ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে স্বামী তাঁকে মারধর করেছেন। মামলায় মিলার স্বামী একাই আসামি। মামলায় মিলার বাবা সাক্ষী হয়েছেন।

পারভেজ সানজারি একজন পাইলট। বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসে পাইলট হিসেবে কর্মরত আছেন তিনি। এর আগে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ফাইটার পাইলট। এ বছরের ১২ মে মিলার সঙ্গে তাঁর বিয়ে হয়। পারভেজ সানজারির সঙ্গে মিলার অনেক দিনের যোগাযোগ। মিলা বললেন, ‌টানা ১০ বছর তাঁরা প্রেম করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মিলার মামলায় গ্রেপ্তার স্বামী

আপডেট সময় ০১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭