ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে ছয় মাস নিখোঁজ থাকা এক বাংলাদেশি উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

ছয় মাস আগে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির খোঁজ পাওয়া গেছে থাইল্যান্ডের একটি হোটেলে। জানা গেছে তার নাম আবু আল কাসিম। এসময় তিনি আরাম করে ক্রিস্টাল মেথ (এক ধরনের ভয়ংকর মাদক) সেবন করেছিলেন।

থাই পুলিশ জানিয়েছে, ২৬ ডিসেম্বর ব্যাং না এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ইমিগ্রেশন ব্যুরোর কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি একজন অর্থনীতি বিষয়ক পরামর্শদাতা। তার মা ছয় মাস আগে তার নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ করেন। জানান, থাইল্যান্ডে যাওয়ার পর তিনি ছয় মাস ধরে তার সন্তানের কোনো খোঁজ পাচ্ছেন না।

ইমিগ্রেশন ব্যুরোর তথ্য বলছে, আল কাসিম ২০২৩ সালের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেন। তারপর থেকে তার থাইল্যান্ড ত্যাগের কোনো রেকর্ড পাওয়া যায়নি।

তদন্তে বেরিয়ে এসেছে, আল কাসিম ব্যাং না এলাকার একটি হোটেল বুক করেছিল। সেই হোটেলে অভিযান চালিয়ে আল কাসিমকে ক্রিস্টাল মেথ সেবনরত অবস্থায় পাওয়া যায়।

থাই গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ব্যাংককের ওই হোটেলটিতে থাই এক নারীর সঙ্গে ছিলেন তিনি এবং মাদক রাখার এই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ বলেছে, বাংলাদেশি এই যুবক মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছে এবং বলেছেন, থাইল্যান্ডে বিদ্যমান স্বাধীনতায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি মাদকের দিকে ঝুঁকে যান।

সংবাদমাধ্যম বলছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে ব্যাং না থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যান্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

এই অপরাধে আল কাসিমের এক বছরের কারাদণ্ড হতে পারে। সেই সাথে তাকে ২০ হাজার বাথ জরিমানাও করা হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

থাইল্যান্ডে ছয় মাস নিখোঁজ থাকা এক বাংলাদেশি উদ্ধার

আপডেট সময় ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪