ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

ভারত-অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত এবং অস্ট্রেলিয়া। এরই মধ্যে সিরিজের তিন টেস্ট শেষ, বাকি দুই টেস্ট। সে দুই টেস্টেই আম্পায়ারিং করবেন আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন শরফুদ্দৌলা। আর ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ইংলিশ আম্পায়ার মাইকেল গফের সঙ্গে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।

চতুর্থ টেস্টের ফলাফল বিবেচনায় ভারত-অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট হয়ে উঠতে পারে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। কারণ তিন টেস্ট শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল। চতুর্থ টেস্ট ড্র হলে শেষ টেস্ট হয়ে উঠতে পারে সিরিজের ফল নির্ধারণী ম্যাচ।

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজেও দুর্দান্ত আম্পায়ারিংয়ে আলোচনা আসেন আইসিসির এই ম্যাচ অফিসিয়াল। ডারবান টেস্টে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে প্রতিটিতেই ব্যর্থ হয়েছে প্রোটিয়া-লঙ্কান ক্রিকেটাররা। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

ভারত-অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ টেস্টে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা

আপডেট সময় ০৬:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪