ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক :

গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটি আমার জানা নাই। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।’

সাংবাদিকরা দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তোরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্যকোন উপায় আছে বলে আমার জানা নেই।’

এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পৌর শহরের বিভিন্ন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না : মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪