ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিবন্ডিং করা চুলের জন্য চাই বাড়তি যত্ন

আকাশ নিউজ ডেস্ক :

রিবন্ডিং চুলকে দুর্বল করে তোলে। চুলে নানা ধরনের সমস্যার কারণ হতে পারে এটি। আর চুল রিবন্ডিং করালে অন্তত ছয় মাস বা এক বছর চুল সোজা থাকে। স্ট্রেইট চুলের সুবিধা হলো- খুব সামান্যতেই দেখতে গোছানো লাগে। চুল রিবন্ডিং করালেই কিন্তু কাজ শেষ নয়, রিবন্ডিং চুলের জন্য চাই বাড়তি যত্ন।

হট অয়েল ম্যাসাজ : রিবন্ডিং করা চুলের যত্নে হট অয়েল ম্যাসাজ খুব গুরুত্বপূর্ণ। সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে হট অয়েল ম্যাসাজ করুন।

গরম পানি এড়িয়ে চলুন : গরম পানি দিয়ে কখনোই চুল ধোবেন না। কুসুম গরম পানিও ব্যবহার করা যাবে না। শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন।

চুল কন্ডিশন করুন : রিবন্ডিং করা চুলকে কন্ডিশন করা আবশ্যক। যখনই বাইরে যেতে হবে তখনই লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করুন। শ্যাম্পু করার পর পর্যাপ্ত পরিমাণে কন্ডিশনার ব্যবহার করতে হবে।

ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন : প্রতি মাসে অন্তত একবার ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। এটি আপনাকে নিয়মিত ব্যবহার করা শ্যাম্পু এবং কন্ডিশনারের অবশিষ্টাংশ পরিষ্কার করতে সহায়তা করবে।

ব্যবহার করুন মোটা দাঁতের চিরুনি : চুল আঁচড়ানোর জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। ব্রাশ এড়িয়ে চলুন। এটি চুলের ক্ষতি করতে পারে।

এড়িয়ে চলুন হেয়ার ড্রায়ার : অন্তত প্রথম মাস আপনার চুল বাঁধবেন না। এতে চুলের ক্ষতি হয়, চুল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে আর চুলে ভাঁজ পড়ে। হেয়ার ড্রায়ার ব্যবহার এড়িয়ে চলুন। যখনই চুল ধোবেন তখনই প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন।

সুষম খাদ্য : সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। ফল ও শাকসবজির প্রতি মনোযোগ দিন এবং যতদূর সম্ভব জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়ান। এটি আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখবে।

ট্রিম করুন : মাঝে মাঝে চুলের আগা ট্রিম করলে আগা ফাটা দূর হয় এবং চুলের সৌন্দর্য নষ্ট হয় না। দেখতে ভালো লাগে, রিবন্ডিংও দীর্ঘস্থায়ী হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিবন্ডিং করা চুলের জন্য চাই বাড়তি যত্ন

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪