ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কড়া নিরাপত্তায় শুরু বিপিএল মিউজিক ফেস্ট, শুরুতেই মঞ্চে রাফা

আকাশ স্পোর্টস ডেস্ক :

আর ক’দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের। সেই ক্রিকেট উৎসব শুরুর আগে ক্রীড়া অনুরাগীদের বিনোদন দিতে কনসার্টের আয়োজন করেছে বিপিএল কর্তৃপক্ষ।

সোমবার (২৩ ডিসেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছে এই সংগীত উৎসব। বিকেল ৪টায় শুরু হওয়া এই কনসার্টে সবার আগে মঞ্চে উঠেছে অ্যাভয়েড রাফা। পাঁচটা পর্যন্ত পারফর্ম করবেন তিনি।

এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা।

৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানের সুফি গায়ক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। প্রায় ৩ ঘণ্টা পারফর্ম করার কথা রয়েছে তার। এই দীর্ঘ পারফরম্যান্সের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা সম্মানী নিচ্ছেন এই সংগীতজ্ঞ।

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে ১১তম বিপিএলের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

কড়া নিরাপত্তায় শুরু বিপিএল মিউজিক ফেস্ট, শুরুতেই মঞ্চে রাফা

আপডেট সময় ০৪:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪