ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে আবারও কূটনৈতিক কার্যক্রম শুরু সৌদি আরবের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তালেবানের দখলদারিত্বের সময় আফগানিস্তান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে সৌদি আরব। এর তিন বছরেরও বেশি সময় পর কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আরব নিউজ।

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘সৌদি সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সমস্ত পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে, ২২ ডিসেম্বর থেকে কাবুলে দেশটির মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কাবুলে সৌদি প্রতিনিধিত্ব কোন স্তরের হবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে মন্তব্য করার অনুরোধের কোনো জবাব দেয়নি।

রিয়াদ ২০২১ সালের ১৫ আগস্ট, ঘোষণা করেছিল যে দেশটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের ফলে সৃষ্ট ‌‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরি হওয়ার কারণে আফগান রাজধানী থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে।

২০২১ সালের নভেম্বরে সৌদি আরব বলেছিল যে দেশটি আফগানিস্তানে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করছে। দেশটি এর দাতা সংস্থা কেএস রিলিফের মাধ্যমে সেদেশে মানবিক সহায়তাও প্রদান করে।

তালেবান সরকারকে এখনোও কোনো দেশই স্বীকৃতি দেয়নি। ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া মাত্র তিনটি দেশের একটি হল সৌদি আরব, অন্য দু’টি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। ওই সরকারকে ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট উৎখাত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে আবারও কূটনৈতিক কার্যক্রম শুরু সৌদি আরবের

আপডেট সময় ০১:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪