ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঙ্গাড়ার দোকানে কাজ করেও ঢাবিতে চান্স পেয়েছে হুমায়ুন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাবার সঙ্গে সিঙ্গাড়ার দোকানে ৫/৬ ঘন্টা কাজের পাশাপাশি লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হুমায়ুন কবীর। সে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাটশিয়া গ্রামের আব্দুল জব্বার ও ফুলসুরাত বেগমের পুত্র। চার ভাই-বোনের মধ্যে হুমায়ুন কবীর সবার ছোট। উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে প্রত্যন্ত গ্রাম মাটশিয়ার বাদামতলা বাজারে ছোট একটি দোকান হুমায়ুনের পিতার। সিঙ্গাড়ার পাশাপাশি আলুর চপ, বেগুনি, পিয়াজি ভাজা বিক্রি করে। দিন রাত ৫/৬ ঘন্টা বাবার সাথে দোকানে কাজ করতো হুমায়ুন।

২০১৭ সালে বাঁকড়া ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিল। এসএসসিতে জিপিএ-৪.৭৫ পেয়েছিল। বাবার অভাব অনটনের সংসারে অদম্য ইচ্ছাশক্তি হুমায়ুনকে লেখাপড়া থেকে দুরে রাখতে পারেনি। তাই শত কষ্টের মধ্যেও চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। দরিদ্রতা তাকে বেঁধে রাখতে পারেনি। হুমায়ুন ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

হুমায়ুনের পিতা আব্দুল জব্বার জানান, শত কষ্ট ও দরিদ্রতার মাঝেও ছেলেকে লেখাপড়া শেখাতে চাই। হুমায়ুনকে কখনও পড়াশুনার কথা বলতে হয় না। আমার সাথে দোকানদারি করে আবার বাড়ি গিয়ে সব ক্লান্তি ভুলে লেখাপড়া করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঙ্গাড়ার দোকানে কাজ করেও ঢাবিতে চান্স পেয়েছে হুমায়ুন

আপডেট সময় ০১:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭