ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান যাচ্ছে না ভারত, নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে রোহিতদের ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শেষ পর্যন্ত পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপক্ষে ভেন্যুতে। যদিও এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। ভারতের ম্যাচ বাদে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত কোনো টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। তেমনি ভারতে আয়োজিত টুর্নামেন্টে পাকিস্তানের সব ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

ভারতীয় বোর্ড বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির আলোচনায় এসেছে এই সমাধান।

২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, একই বছর ভারতে অনুষ্ঠিতব্য নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই চুক্তি।

এমনকি, ২০২৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এটি। পরবর্তী চক্রের প্রথম এই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে।

প্রতিটি ক্ষেত্রে টুর্নামেন্টের আয়োজক বোর্ড নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে। আইসিসির অনুমোদনের সাপেক্ষে তা চূড়ান্ত করা হবে।

এছাড়া ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে মেয়েদের একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা ওঠার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতকে নিয়ে উদ্ভূত সঙ্কটে ভেন্যু নিয়ে অনিশ্চয়তার কারণে টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান যাচ্ছে না ভারত, নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে রোহিতদের ম্যাচ

আপডেট সময় ০৫:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪