ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। জেলার গোদাগাড়ী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা দুই কেজি ১১০ গ্রাম হেরোইন উদ্ধার এবং চারঘাট থেকে র‌্যাব সদস্যরা ৭৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে।

বিজিবি-১’র অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা গোদাগাড়ীর রেলবাজার খেয়াঘাট এলাকায় টহলের সময় দুই কেজি ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। বিজিবি সদস্যদের দেখে এক ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে হেরোইনগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪২ লাখ বিশ হাজার টাকা বলে জানান শামীম মাসুদ।

র‌্যাব-৫’র ডিএডি শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার গভীর রাতে চারঘাট উপজেলার তাতালপুর ফৌজদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা ও মাহাবুলকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী করে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তারা দুই জনেই মাদক ব্যবসায়ী বলে জানান রাজশাহী র‌্যাবের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় ০১:২২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭