ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি

টি-টোয়েন্টিতে ১১ বছর পর এনামুলের সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক :

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরে দীর্ঘ ১১ বছর পর সেঞ্চুরি পেলেন এনামুল হক বিজয়। বিজয় দিবসে জন্ম হওয়া এনামুল ২০১২ সালে বিজয়ের মাসে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান।

২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে হাঁকান সেঞ্চুরি। সেবার সিলেটে প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন এই ডানহাতি।

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে সেটাই ছিল এনামুল হক বিজয়ের একমাত্র সেঞ্চুরি। ১১ বছর পর সেই সেই সিলেটেই স্বীকৃত টি-টোয়েন্টিতে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় টি-টোয়েন্টিতে লিগে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৭ বলে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন বিজয়।

গতকাল ৩২তম জন্মদিন উদযাপন করা এই ব্যাটসম্যান আজ ১০টি চার আর ৫টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন।

এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা। রান তাড়ায় ৪ উইকেটে ১৫৯ রান তুলে ২১ রানে হেরে যায় ঢাকা বিভাগ।

পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল খুলনা। অন্যদিকে সমান ম্যাচে চতুর্থ হারের দেখা পাওয়া ঢাকার সমীকরণ কঠিন হয়ে গেল অনেকটাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

টি-টোয়েন্টিতে ১১ বছর পর এনামুলের সেঞ্চুরি

আপডেট সময় ০৪:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪