ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সার এখন কৃষকের পেছনে ছোটে: সংস্কৃতিমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

একটা সময় ছিল যখন কৃষককে সারের পেছনে ছুটতে হতো। এখন আর সারের পেছনে কৃষককে ছুটতে হয় না, সার কৃষকের পেছনে ছোটে। সারের পেছনে ছুটতে গিয়ে অনেক কৃষককে প্রাণ হারাতে হয়েছে। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এ অবস্থায় পৌঁছেছে।শুক্রবার নীলফামারী জেলা শহরের গাছবাড়ি এলাকায় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) জেলা শাখার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশসহ উত্তরাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে।আগামী দুই বছরের মধ্যে সেখানে ৩৫ হাজার মানুষ কাজ করবে। ইপিজেড ঘিরে জেলার বিভিন্ন স্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এক সময়ের মঙ্গার জেলার মানুষ এখন কর্মব্যস্ত হয়ে উঠেছে। অন্যান্য উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়ন ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত নীলফামারীর উত্তরা ইপিজেডে ২৬ হাজার নারী-পুরুষ কাজ পেয়েছে।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতি করেন। কিন্ত বিএনপি এ দুটোর কোনটিই বিশ্বাস করে না। তারা ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। রাজনীতির নামে জ্বালাও পোড়াও, রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি, বাসে-ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে মারা, বছরের প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছানোর কাজে বাধা সৃষ্টি করেন তারা। আর যেন রাজনীতির নামে ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি না নয়- সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

সার এখন কৃষকের পেছনে ছোটে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭