ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারত-অস্ট্রেলিয়া রোমাঞ্চে বৃষ্টির বাগড়া, ক্ষতিপূরণ পাবেন দর্শক

আকাশ স্পোর্টস ডেস্ক :

বোর্ডার-গাভাস্কার ট্রফি এখন রোমাঞ্চে ঠাঁসা। প্রথম দুই টেস্টের একটি করে জিতে সমতায় রয়েছে দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। আজ ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছে তারা। কিন্তু বিধি বাম!

বৃষ্টির দাপটে খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। তাতে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। ৩৩ বলে ৪ রান নিয়ে ব্যাট করছেন নাথান ম্যাকসুইনি, অন্যপ্রান্তে ৪৭ বলে ১৯ রান এসেছে উসমান খাজা।

ভারত-অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর দ্বৈরথ দেখতে ব্রিসবেনের মাঠে হাজির হয়েছিলেন ৩০ হাজারের বেশি দর্শক। বৃষ্টিতে তাদের টিকিটের টাকাটাই জলে যাচ্ছিল। তবে তাদের হতাশা কাটাতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অঘোষিতভাবে ব্রিসবেন টেস্ট নেমে এলো চারদিনে। রোববার দ্বিতীয় দিনে ন্যূনতম ৯৮ ওভার খেলার লক্ষ্য থাকবে দুই দলের। এদিন বৃষ্টির দাপট কতটা ছিল সেটি বোঝা যাবে ব্রিসবেন আবহাওয়ার ব্যুরোর দেওয়া তথ্যে। তারা ১৫ মিলিমিটার বৃষ্টির পূর্ভাবাস দিলেও, শহরটিকে আজ ৭০ মিলিমিটার বৃষ্টির মোকাবিলা করতে হয়েছে।

টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়ে সিএ বলছে, ৩০ হাজার ১৪৫ জন দর্শক পুরো টাকা ফেরত পাবেন, যেহেতু প্রথমদিন ১৫ ওভারেরও কম খেলা হয়েছে। বোর্ডের গভর্নিং বডি আবহাওয়াজনিত ক্ষতি পোষাতে এই সিদ্ধান্ত নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ভারত-অস্ট্রেলিয়া রোমাঞ্চে বৃষ্টির বাগড়া, ক্ষতিপূরণ পাবেন দর্শক

আপডেট সময় ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪