ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দ্বিতীয়বার অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

আকাশ স্পোর্টস ডেস্ক :

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের জার্সি গায়ে না চড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ইমাদ। যদিও চলতি বছরের মার্চে সে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তিনি।

তবে ফেরার ঘোষণা দেওয়ার ৯ মাসের মাথায় আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইমাদ। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। সবুজ জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে থাকবে।’

জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন ইমাদ। এক্স-এ করা সেই পোস্টে এই অলরাউন্ডার লিখেছেন, ‘ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমরা যাত্রা অব্যাহত থাকবে। আমি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করে যাব।’

পাকিস্তানের জার্সিতে সবমিলিয়ে ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাট হাতে ৫৫৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৭৩ উইকেট। আর ৫৫ ওয়ানডেতে ৪২.৮৬ গড়ে তার রান ৯৮৬, উইকেট ৪৪।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

দ্বিতীয়বার অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের

আপডেট সময় ০৭:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪