ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের চিন্তা ভুল : হাসনাত আব্দুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরিকল্পনা কেউ যদি করে থাকে, তাহলে সেটি ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন।

বুধবার দুপুরে ঢাকা কলেজ অডিটরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে যে, তারা তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, নিজেরাই সংসদের দিকের যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে।

যে সব আমলা, ব্যবসায়ী ও পুলিশ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সহায়তা করেছিলেন তাদের প্রতি তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে আমরা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমাদের ব্যাক স্পেস ব্যবহার করতে হয় না। এ তরুণ প্রজন্মের ক্ষোভ রয়েছে সেইসব বিচারকের প্রতি যাদের কারণে মজলুমের ফাঁসি হয়েছে।

তিনি আরও বলেন, এখন আমরা একটা জেনারেশন কনফ্লিক্টে আছি। এ কারণে পূর্ববর্তী প্রজন্ম চায় আবারও তরুণদের দাসখতে নাম লেখাতে। কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা কখনোই আর দাসখতে নাম লেখাবে না। তরুণরা কখনোই আপস করবে না। জুলুমের বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেন তিনি। তারা আজ তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায়, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উল্লেখ্য, কলেজের অডিটোরিয়ামে ‘জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা। এতে যোগ দেন জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের চিন্তা ভুল : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৫:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪