ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

নওগাঁয় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, স্কুলছাত্র গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

নওগাঁর ধামইরহাটে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতেই ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত নবম শ্রেণির ছাত্র। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সি এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে তার মাসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের কাছে স্বীকার করেন ওই স্কুলপড়ুয়া কিশোর।

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। বুধবার সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

নওগাঁয় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, স্কুলছাত্র গ্রেফতার

আপডেট সময় ১১:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪