ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন বছর পর একসঙ্গে অপূর্ব-ফারিণ

আকাশ বিনোদন ডেস্ক :

টিভি নাটক ও ওটিটি কনটেন্টের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মাসখানেক আগে যুক্ত হয়েছিলেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে। এবার এর শুটিং শুরু হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে ক্যামেরা ওপেন হবে বলে জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

ফিল্মটির শুটিং ঢাকা থেকে শুরু হয়ে বরিশালে দৃশ্যায়নের মধ্য দিয়ে শেষ হবে। টানা ২০ দিনের মতো কাজ করে এর দৃশ্যধারণ শেষ করবেন বলে জানান নির্মাতা। এটি ওয়েব ফিল্ম হলেও পুরো সিনেমার আয়োজনেই হতে যাচ্ছে এর শুটিং। থাকবে অ্যাকশন ও একটি আইটেম গান।

এ ফিল্মের মাধ্যমে তিন বছর পর একসঙ্গে ওয়েবের কাজ করতে যাচ্ছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ জুটি। এর আগে ‘ট্রল’ নামে একটি সিরিজে দেখা গিয়েছিল তাদের। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমাটির মধ্য দিয়ে পাঁচ বছর পর অপূর্বকে নিয়ে কাজ করছেন নির্মাতা অমি।

নির্মাতা জানান, এই ওয়েব ফিল্মের গল্প এমন যে, এতে অপূর্ব ছাড়া বিকল্প কাউকে ভাবতে পারেননি তিনি। তাই তাকে নিয়েই কাজ করছেন।

অপূর্ব বলেন, ‘অমির সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। সবগুলোই প্রশংসিত হয়েছে। এবার আরও একটি কাজ করতে যাচ্ছি। সব সময় চেষ্টা করি ভালো একটি গল্প দর্শকদের উপহার দিতে। এ ফিল্মটির গল্প অসাধারণ, আমরা সুন্দরভাবে এর কাজ শেষ করতে পারলে দর্শকদের জন্য দারুণ একটি উপহার হবে এটি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিন বছর পর একসঙ্গে অপূর্ব-ফারিণ

আপডেট সময় ১০:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪