ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না: উপদেষ্টা ফরিদা

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই সরকারের প্রয়োজনীয় সময়টাকে যদি বিলম্ব কেউ মনে করে সেটা অন্য বিষয়। আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেক গুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বুঝা যাবে। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বুঝা যাবে।

রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহিদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জুলাই বিল্পবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চিত পুরোটা ঠিক করতে পারব না, কিন্তু সঠিক ভাবে নির্বাচিত একটা সরকার আসতে পারলে আকাঙ্খা পূর্ণ হবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে গঠিত সরকার। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্ব গুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ভাল সরকার গঠিত হতে পারে পরিবেশ তৈরি করতে সংস্কার করা। নিজেদের ইচ্ছে মতো কিছু করছি না।

বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না: উপদেষ্টা ফরিদা

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪