ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা রাশিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে বাধা একমাত্র রাশিয়াকে বড় বাধা বলছে বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশের জোট জি-৭। এই জোটের সদস্য দেশ হলো জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি।

শনিবার (১৬ নভেম্বর) জোটের সদস্যরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণসহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল থাকবে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের হাজারতম দিন আসন্ন।যুদ্ধ বন্ধে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা কেবল রাশিয়া।

শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জি-৭ জোটের ওই বিবৃতিতে অঙ্গীকার করে বলা হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানো এসব নিয়ে বরাবরই উদ্বেগ প্রকাশ করে আসছে জি-৭।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন, তখন জি-৭ নেতাদের এই প্রতিশ্রুতি ইউক্রেন সংঘাত আরো জটিল করে তুলতে পারে। একদিকে মস্কোর ওপর নিষেধাজ্ঞা ও অন্যদিকে কিয়েভকে সমর্থন অব্যাহত রাখার মাধ্যমে পুতিনকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা রাশিয়া

আপডেট সময় ০২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪