ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিঙ্কেনের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ব্লিঙ্কেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। খবর রয়টার্সের।

ব্লিঙ্কেন জানান, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরাল করবে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত এ সমর্থন জারি থাকবে।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দাবি করে এবং সেই প্রতিক্রিয়া দেওয়া হবে। ইউক্রেনকে সমর্থন দিতে ন্যাটোকে কৌশলগত দিক থেকে আরও জোরদার করা প্রয়োজন, বিশেষ করে ন্যাটোর প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘমেয়াদি লড়াই বা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান থেকে শান্তি আলোচনার প্রস্তুতির জন্য সর্বাত্মক সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও কীভাবে তা করবেন, এখনো স্পষ্ট করেননি। আগামী ২০ জানুয়ারি বাইডেন দায়িত্ব ছাড়বেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনকে আরও সমর্থনের প্রতিশ্রুতি ব্লিঙ্কেনের

আপডেট সময় ০১:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪