ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই

আকাশ জাতীয় ডেস্ক :

শরীয়তপুর সদর উপজেলায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলী (৪২) মারা গেছেন। বুধবার ভোরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় ঘটে এ ঘটনা।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান- জাহাঙ্গীর পেশায় একজন বাসচালক। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদরাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুজনের জন্য পাশাপাশি খোঁড়া হচ্ছে দুটি কবর।

মৃতদের ভাই কানন শিকদার বলেন, আমরা ছয় ভাই। ভাইদের মধ্যে ভালো সম্পর্ক। মঙ্গলবার রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সব আত্মীয়দের খবর দেই। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরেক ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

মৃতদের মামা জব্বর তালুকদার বলেন, ভাইদের মধ্যে এতটাই মহব্বত ছিল যে, যেকোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করতেন তারা। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেল। এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুজনকে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হবে।

এ ব্যাপারে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহণের চালক ছিলেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। ভোরবেলা ওর মরদেহ বাড়িতে পৌঁছে দেই, এর কিছুক্ষণ পর জানতে পারি তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই

আপডেট সময় ১১:১৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪