ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ মায়ের বিষপান, মারা গেলেন সবাই

আকাশ জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু সন্তানসহ এক নারী বিষপান করেন। তারা সবাই মারা গেছেন। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।

মৃতরা হলেন- সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার (২৪), তার দুই কন্যা রওজা (৫) ও নওরিন (৩)।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথম এক নারীকে আনা হয় বিষপান করা অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পাওয়া যায়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মায়েরও মৃত্যু হয়।

হাসপাতালের স্টাফরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মামুনুর রশীদ জানান, ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ মায়ের বিষপান, মারা গেলেন সবাই

আপডেট সময় ০৯:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪