ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজিবির হাতে ফেনসিডিলসহ দুই পুলিশ গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পবায় ফেনসিডিলসহ পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে পবা উপজেলার সোনাইকান্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্য হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে নাজিম উদ্দিন (২৪) এবং একই উপজেলার তেলকুপি গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে জিয়াউর রহমান (২৫)। তারা রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

মামলার এজাহারের বরাত দিয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, সকালে নাজিম ও জিয়াউর সোনাইকান্দী এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির সোনাইকান্দী সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য তাদের ফেনসিডিলসহ আটক করে। পরে দুপুরে তাদের থানায় হস্তান্তর করে একটি মামলা করা হয়। এরপর বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি বলেন, গ্রেফতারকৃতরা দুইজন পুলিশ সদস্য এ বিষয়টি মামলার এজাহারে লেখা নেই। তবে আটকদের জিজ্ঞাসাবাদ করে তারা এ বিষয়টি জানতে পেরেছেন। তারা জেলা পুলিশ লাইনে কর্মরত বলে পুলিশকে জানিয়েছেন। এ বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান থানার এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজিবির হাতে ফেনসিডিলসহ দুই পুলিশ গ্রেফতার

আপডেট সময় ১১:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭