ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাইল না দেয়ায় রাজশাহী রেলভবনে সহকর্মীকে পিটিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী রেলওয়ে পশ্চিম অঞ্চল রেল ভবনে আব্দুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধ অফিস সহায়ককে পিটিয়ে জখম করেছে তারই এক সহকর্মী। বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহমান রেলওয়ে পশ্চিম অঞ্চল চিফ পার্সন অফিসের অফিস সহায়ক হিসাবে কর্মরত। তাকে রেলওয়ে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত আব্দুর রহমানের ছেলে সিপিও অফিসের উচ্চমান সহকারী নজরুল ইসলাম আলম জানান, রাজশাহী পশ্চিম অঞ্চল রেল ভবনের নিচ তলায় বিকেল ৪টার দিকে আমার বাবা আব্দুর রহমান অফিসে কর্মরত ছিল। এসময় সিএমই পশ্চিম অঞ্চল অফিসের ট্রেসার পদের কর্মচারী আব্দুর রাশেদ একটি ফাইল চান আমার বাবার কাছে। ফাইলটি অফিসের নিয়মনীতি ভঙ্গ করে অবৈধভাবে নেয়ার জন্য জোর করে। এসময় সেই ফাইলটি তাকে আমার বাবা দিতে না চাইলে তাকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। অফিসের অন্য সহকর্মীরা উদ্ধার করে রেলওয়ে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

তিনি আরো বলেন, এর আগেও রাশেদ অনেক সহকর্মীকে লাঞ্ছিত করেছে এমন অভিযোগ আছে। রাজশাহী রেলওয়ে পশ্চিম অঞ্চলের সিপিও শহিদুল ইসলামের সামনে এ ঘটনা ঘটে। সিপিও পুরো ঘটনাটি দেখেছেন। এসময় সিপিও রাশেদকে আটক করে পুলিশে দেয়ার নির্দেশ দিলে সে দৌঁড়ে পালিয়ে যায়।

রেলওয়ে হাসপাতালের কর্মরত চিকিৎসক এসএম মারুফুল আলম জানান, আহত আব্দুর রহমানের নাকে প্রচন্ড জোরে আঘাত লেগেছে। প্রচুর রক্তপাত হয়েছে তার নাক দিয়ে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনভাবে রক্তপড়া বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেলওয়ে পশ্চিম অঞ্চলের সিনিয়র পার্সনাল অফিসার এসপিও আবুল কালাম আজাদ বলেন, অফিসে সহকরীদের বিরুদ্ধে ঝগড়াঝাটি হয়েছে। বিষয়টি সমাধান করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, আমার অফিসের পাসের চেম্বারে সিপিও অফিসের অফিস সহায়ক আব্দুর রহমান না বলে ফাইল ঘাটাঘাটি করছিল। এসময় তাকে নিষেধ করে সিএমই অফিসের ট্রেসার রাশেদ। নিষেধ করার পরে আব্দুর রহমান না শুনলে তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। কপালে তার একটু কেটে গেছে। এটা সমাধাণ হয়ে যাবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাইল না দেয়ায় রাজশাহী রেলভবনে সহকর্মীকে পিটিয়ে জখম

আপডেট সময় ১০:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭