ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিয়ের আগের দিন বর নিখোঁজ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, বাড়িতে আত্নীয় স্বজনের আগমন, রাত পোহলেই কনে আনতে বর যাবে কনের বাড়িতে। দেখা হবে দু’জনের। এমন সময় আগের দিন বর নিখোঁজ। বন্ধ হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতা। এক সপ্তাহেও সন্ধান না পাওয়ায় বরের পরিবারের লোকজন উদ্বগ্ন হয়ে পড়েছে।

বর নিখোঁজের এই ঘটনাটি ঘটেছে ২৮ সেপ্টম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে। বরের নাম ইউসুফ আলী (৩০)। তার পিতার নাম আব্দুল্লাহ হেল কাফী। ইউসুফ আলী পার্শ্ববর্তী বাসাইল উপজেলার টেঙ্গুরিয়াপাড়া ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি পরিবারের পক্ষ থেকে ইউসুফের সাথে জামালপুর জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিভাগের সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়ার কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয় এবং ২৯ সেপ্টেম্বর বিয়ের দিন ধার্য্য করা হয়।

এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ইউসুফের বড় ভাই ইব্রাহীম তক্তারচালা বাজার থেকে মোবাইর ফোনে কথা বলে ইউসুফকে বাজারে আসতে বলেন। ইউসুফ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সন্ধায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।

২৪ ঘন্টায় তার কোন খোঁজ না পেয়ে শুক্রবার তার বড় ভাই ইব্রাহীম মির্জাপুর থানায় একটি সাধারণ ডাইরী করে। ডায়েরী নম্বর ১০২৮। ইউসুফ আলী নিখোঁজের এক সপ্তাহ পার হলেও কোন সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন চরম বিপাকে পরেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ইউসুফের বড় ভাই ইব্রাহীমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এক সপ্তাহেও ইউসুফের কোন সন্ধান না পেয়ে আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। তার বর্তমান অবস্থা সম্পর্কেও আমরা কিছু বলতে পারছিনা।

ইউসুফ আলীর কর্মস্থল টেঙ্গুরিয়া ফাজিল মাদরাসার সুপার এ এফ এম করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ইউসুফকে আমরা ভাল ছেলে হিসেবেই জানি। সে কোন সমস্যায় আছে কিনা তা কখনো আমাদের জানায়নি। তার আকস্মিক নিখোঁজের খবরটি আমাদেরকেও ভাবিয়ে তুলেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউসুফের ভাই ইব্রাহীম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। তবে বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে অনুমান করা যায়, সে নিজেই আত্ন গোপন করে থাকতে পারে। তাকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বিয়ের আগের দিন বর নিখোঁজ, এক সপ্তাহেও মেলেনি সন্ধান

আপডেট সময় ১০:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭