ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে হ্যালোইন উৎসব বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো শহরে এ হামলার ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যালোইন উৎসবে অংশ নিতে রাস্তায় জড়ো হন শত শত মানুষ। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এক বন্দুকধারী। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দর্শনার্থীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ।

হামলাকারীকে ধরতে শুরু হয় অভিযান। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ। হামলার কারণ জানতে চলছে জিজ্ঞাসাবাদ। বন্দুক হামলার ঘটনায় অরল্যান্ডো শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে অরল্যান্ডো পুলিশ প্রধান এরিক স্মিথ বলেন, গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ডোয়াইন আগেও চুরির জন্য গ্রেফতার করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২

আপডেট সময় ০৫:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪