ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

লন্ডনে ৯০ মিনিটে ৫টি এসিড হামলা, গ্রেফতার ১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মাত্র ৯০ মিনিটে উত্তর-পূর্ব লন্ডনের হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনের এই পাঁচটি স্থানে এসিড হামলার ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

জানা যায়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হ্যাকনি রোডে প্রথম হামলা হয়। সে সময় ৩২ বছরের এক ব্যক্তি স্কুটিতে করে হ্যাকনি রোড দিয়ে যাচ্ছিলেন। পাশে অন্য একটি স্কুটিতে থাকা দুই ব্যক্তির একজন তার দিকে এসিড ছোড়ে। হামলায় ওই ব্যক্তির মুখমণ্ডল মারাত্মকভাবে ঝলসে যায়। অনুরূপভাবে আরো কয়েকটি হামলা করা হয়।

এ হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের ক্ষত বেশ বিপজ্জনক বলে জানা গেছে।এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, আটকের পর ওই কিশোরকে পূর্ব লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এছাড়া গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, তিনটি এলাকায় কাছাকাছি সময়ে ওই হামলাগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে শোকের ছায়া: কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর

লন্ডনে ৯০ মিনিটে ৫টি এসিড হামলা, গ্রেফতার ১

আপডেট সময় ০৪:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭