ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম নারী কোষাধ্যক্ষ পেল জবি

আকাশ জাতীয় ডেস্ক :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথমবারের মতো নারী (ট্রেজারার) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিনকে শর্তসাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানি হিসেবে পাবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শারমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি আদেশ পেয়েছি। আমি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।জবির শিক্ষক হিসেবে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকার দেব। এ বিষয়ে সবার সহযোগিতা চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম নারী কোষাধ্যক্ষ পেল জবি

আপডেট সময় ০৯:৫০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪