ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

আকাশ জাতীয় ডেস্ক :

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় আহত হন দুই বন্ধু। কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন তারা।

দুর্ঘটনার চার দিন পর শনিবার বিকালে মারা যান নাজমুল ইসলাম (৪২)। অপর বন্ধু আশরাফুল ইসলাম মারা যান রোববার সকালে। তারা দুজনেই রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নাজমুল ইসলাম রংপুরের পীরগাছার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের আবু সুফিয়ানের বড় ছেলে। অপর বন্ধু আশরাফুল ইসলাম একই ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে। তারা দুজনেই একসঙ্গে ব্যবসা করতেন।

তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মঙ্গলবার নাজমুল ও আশরাফুল দুজনে ব্যবসার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জ (শঠিবাড়ী) এলাকায় গিয়েছিলেন এক লোকের বাড়িতে। কাজ শেষে বাড়ি ফেরার পথে মডার্ন মোড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায় মোটরসাইকেল আরোহীর আশরাফুলের। এ সময় পেছনে থাকা নাজমুল তার বুকে মারাত্মকভাবে আঘাত পান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করান।

চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর শনিবার বিকালে মারা যান নাজমুল। আশরাফুল মারা যান রোববার সকালে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন দুই বন্ধু।

শনিবার রাত ১১টায় তার নিজগ্রামে নাজমুলকে দাফন করা হয়। আশরাফুলকে দাফন করা হয় রোববার বাদ জোহর তার গ্রামে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য রেজাউল করিম ও ইমান আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট সময় ০৬:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪