ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্যাসিবাদের বিরোধী ঐক্যকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে : মামুনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে সীসার প্রাচীরের মতো মজবুত করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বুধবার (২৩ অক্টোবর) বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্য প্রতিরোধে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি মাওলানা মামুনুল বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, এলডিপি, এনডিপি, গণ অধিকার পরিষদসহ সকল রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গড়ে ওঠা আমাদের ঐক্যকে সীসা খ্যাত প্রাচীরের মতো মজবুত রাখতে হবে। দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে বিদেশি কোন প্রভুদের প্রশ্রয়ে সেই ফ্যাসিবাদ বাংলাদেশে আর নতুন করে ফিরে আসার সুযোগ পাবে না।

এ অন্তবর্তীকালীন সরকার প্রধানকে উদ্দেশ্যে করে মামুনুল হক বলেন, সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করুন। তাদের সহযোগিতা নিশ্চিত করুন। তাদেরকে আশ্রয় দিন এবং যত দ্রুত সম্ভব হয় আগামী দিনের রোডম্যাপ ঘোষণা করুন। অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বসে থাকার কোন অভিলাস আপনাদেরকে পেয়ে না বসে সেজন্য আপনাদের সজাগ থাকতে হবে।

এ সময় তিনি সকল শহীদদের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘স্পষ্ট ভাষায় বলতে চাই রক্ত দিয়ে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, রক্ত দিয়ে আবার সেই বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করা হয়েছে। খুনিদের বিচার করতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাড় করাবার জন্য যদি আরেকটি সংগ্রাম করার প্রয়োজন হয়, বাংলার মানুষ সে সংগ্রাম করার জন্য প্রস্তুত রয়েছে।’

খেলাফত মজলিসের বরিশাল জেলা আহ্বায়ক জোবায়ের গালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব জালালুদ্দিন আহমদ, আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি, অফিস ও প্রকাশনা সম্পাদক রাকীবুল ইসলাম।

গণসমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের বিরোধী ঐক্যকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে : মামুনুল হক

আপডেট সময় ০৯:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪