ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দ্রুত সংস্কার করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন : দুদু

আকাশ জাতীয় ডেস্ক :

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে। সেই সমর্থনকে অবজ্ঞা করবেন না। যত দ্রুত সম্ভব যা সংস্কার করার দরকার সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

আজ সোমবার (২১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং ছাত্র-জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাজারের অবস্থা ভালো না। সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়ে গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তেমন ভালো না। অথচ এই সরকারের প্রথম কাজ ছিল এসব নিয়ন্ত্রণ করা এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেওয়া।
সেই উদ্যোগ, সেই কাজ আমরা লক্ষ্য করছি না।’

তিনি আরো বলেন, ‘নানান দিক থেকে নানা কথা শোনা যাচ্ছে। আপনারা সংস্কার করুন। তবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের ক্ষমতা ছাড়ার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের শ্রমিক কৃষক জনতা যদি না বাঁচে তাহলে সরকার থাকা আর না থাকা সমান কথা। সেইজন্যে যারা দেশের সাধারণ জনগণ ছাত্র-জনতাকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।’

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, এনডিপির সভাপতি কারী আবু তাহের ও জাগপার সহসভাপতি আব্দুল ওহাব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুত সংস্কার করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন : দুদু

আপডেট সময় ০৬:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪