ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফগানিস্তানের কাছে পরাজয়ে জটিল সমীকরণে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। আর এই হারেই সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল আকবরদের।

অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররা।

ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ এ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৫৪ রান করেছেন ইমন।
জবাবে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

মঙ্গলবার (২২ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে জিততে না পারলে আসর থেকে বিদায় নিতে হবে আকবরদের।

‘এ’ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে আফগানিস্তান। সমান ২ ম্যাচে ২টি করে পয়েন্ট বাংলাদেশ ও শ্রীলঙ্কার। দুই হারে টেবিলের তলানিতে হংকং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

আফগানিস্তানের কাছে পরাজয়ে জটিল সমীকরণে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪