ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

আবারও ওয়েব ফিল্মে জুটি অপূর্ব-ফারিণ

আকাশ বিনোদন ডেস্ক :

ওটিটি প্ল্যাটফর্মে আসছে কাজল আরেফিন অমি নির্মিত নতুন কনটেন্ট ‘হাউ সুইট’। ওয়েব ফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করবেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্মটি নির্মাণের ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি। সাংবাদিকদের অমি বলেন, ‘গল্পটা এখন সিক্রেট থাকুক। যেদিন এটা রিলিজ পাবে তখনই দেখেন।’

২০২১ সালে এক সাইলেন্ট কিলারের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব ফিল্ম ‘ট্রল’। এতে জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর অমির ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মধ্য দিয়ে যুক্ত হলেন অপূর্ব ও ফারিণ।

জানা গেছে, আগামী নভেম্বরে শুরু হবে ‘হাউ সুইট’র শ্যুটিং। ঢাকা, বরিশাল এবং দেশের বেশ কয়েকটি দৃষ্টিনন্দন জায়গায় শ্যুটিং করার পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটিতে থাকবে একটি রোমান্টিক ও একটি আইটেম গান।

রোম্যান্টিক এই ওয়েব কনটেন্টটি আগামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

আবারও ওয়েব ফিল্মে জুটি অপূর্ব-ফারিণ

আপডেট সময় ১০:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪