ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমন্ডিতে পিকআপ দিয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর ধানমন্ডিতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- মো. আবদুল আউয়াল (৩৫), মো. শফিকুল ইসলাম সাগর (২১) ও মো. সোহেল প্রকাশ ওরফে কানা সোহেল (৩০)।

বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে ধানমন্ডির রাপা প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের হেফাজত থেকে ২টি চাপাতি, ১টি লোহার রড ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, জেহাদুল ইসলাম মনি ও মির্জা ফাতিমা জাহান দম্পতি ১৬ অক্টোবর ভোরে বরগুনা থেকে এসে রাসেল স্কয়ার বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে রওনা হয়ে ভোর ৪টা ১৫ মিনিটে ধানমন্ডির রোড নম্বর-১৩/এ, বাসা নম্বর-২৩–এর সামনে পৌঁছান। রিকশা থেকে নামার মুহূর্তে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী একটি হলুদ রঙের পিকআপ দিয়ে তাদের গতিরোধ করে। তারা ধারালো চাপাতি ও লোহার রড দিয়ে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে ভুক্তভোগীর স্ত্রীর ব্যবহার করা একটি মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ, একটি ইবিএল ব্যাংকের এটিএম কার্ড ও এনআইডি কার্ড ছিনিয়ে নেয়। তাদের মারধরে জেহাদুল ইসলাম মনির স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আরও জানা যায়, ধানমন্ডি সোসাইটি উল্লেখিত ঘটনাটি পুলিশকে জানালে ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে আজ (বৃহস্পতিবার) ভোরে ধানমন্ডি রাফা প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী জেহাদুল ইসলাম মনির অভিযোগের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ধানমন্ডি, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পিকআপযোগে ছিনতাই করে আসছিল।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমন্ডিতে পিকআপ দিয়ে ছিনতাই, অস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০৯:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪