ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এলিয়েনের খোঁজে যাচ্ছে নাসার মহাকাশযান

আকাশ নিউজ ডেস্ক :

ভিনগ্রহের প্রাণী নিয়ে জল্পনাকল্পনা বহুদিনের। খোঁজাখুঁজিও চলছে হরদম। এবার তারই ধারাবাহিকতায় ভিনগ্রহের প্রাণীর খোঁজে বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে ইউরোপা ক্লিপার নামের একটি মহাকাশ যান পাঠানো হচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মহাকাশযানটি পাঠাচ্ছে।

বৃহস্পতির চাঁদ ইউরোপা বরফে আবৃত বলেই ধারণা বিজ্ঞানীদের। সে কারণেই সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তাই ইউরোপা চাঁদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পাঠানো হচ্ছে মহাকাশযানটি।

তবে হারিকেন মিলটনের জন্য এই মিশন পিছিয়ে গেছে। ১০ অক্টোবর ইউরোপা ক্লিপারের যাত্রা শুরুর কথা ছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

ইউরোপা ক্লিপার সর্বকালের সবচেয়ে বড় গ্রহ অনুসন্ধান মহাকাশযান। প্রায় ছয় হাজার কিলোগ্রাম ওজনের মহাকাশযানটিতে ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার জন্য ক্যামেরাসহ থার্মাল বা তাপীয় ইমেজিং সিস্টেম আছে। গ্যাস ও পৃষ্ঠের রাসায়নিক গঠন পরীক্ষা করতে রয়েছে স্পেকট্রোমিটার। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের এপ্রিল মাসে ইউরোপার আকাশে পৌঁছাবে মহাকাশযানটি।

সৌরজগতে মঙ্গল গ্রহের পাশাপাশি আরও কিছু জায়গায় প্রাণের উপস্থিতি থাকতে পারে বলেই ধারণা বিজ্ঞানীদের। বৃহস্পতি ও শনি গ্রহের চাঁদে পানি বা বরফ থাকার সম্ভাবনার কারণে প্রাণ ধারণের সুযোগ আছে। আবার অনেক স্থানে তরল মিথেন বা কার্বন ডাই-অক্সাইড আছে, সেখানেও প্রাণের উপস্থিতি থাকতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এলিয়েনের খোঁজে যাচ্ছে নাসার মহাকাশযান

আপডেট সময় ১২:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪