ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবের বাসায় অপু, লিখলেন সুখী পরিবার

আকাশ বিনোদন ডেস্ক : 

গতকাল মঙ্গলবার ছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। ছয় বছর শেষে সাত বছরে পা রাখল জয়। বিশেষ এই দিনে জয়কে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন বাবা শাকিব খান।

ছেলেকে নিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে দেওয়া শাকিবের আবেগঘন বার্তা নেটিজনদেরও মুগ্ধ করে। তবে জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর অনেক ঘটনারই সূত্রপাত ঘটল দিনটিতে।

দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর তার সন্তানের মা হওয়ার গুঞ্জনের পালেও দিনটিতে নতুন করে হাওয়া দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বেবি বাম্প স্পষ্ট ছবি পোস্ট করে তিনি লিখলেন,‘আমি আমার জীবনের সঙ্গে। ফিরে দেখা আমেরিকা।’

বুবলীর এমন স্ট্যাটাস দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে বুবলীর সন্তানের বাবা কে?

ছড়িয়ে পড়া বেবি বাম্পের ছবি নিয়ে নীরবতা ভেঙে শবনম বুবলী জানালেন, ‘কিছু ব্যাপার তো আছেই। আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব সুন্দর ও শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব।’

দিনভর এ ঘটনা চললেও মঙ্গলবার রাতে ঘটনার মোড় ঘুরিয়ে দেন অপু বিশ্বাস। শাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন’।

ছবিতে দেখা যাচ্ছে, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।

জানা যায, শাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে সন্তানের জন্মদিন পালন করেছেন তারা। ছবিতে জয়ের সঙ্গে শাকিব-অপু ছাড়াও শাকিবের মা-বাবা এবং বোনকেও দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিবের বাসায় অপু, লিখলেন সুখী পরিবার

আপডেট সময় ১১:২৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২