ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টাইগারদের হুমকি আমিরাত কোচের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের প্রস্তুতিস্বরূপ উইকেট এবং কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে হলে উচিত ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে টাইগারদের প্রস্তুতি জোরদার করা।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্ট কী মনে করে অস্ট্রেলিয়ার মতো বাউন্সি উইকেটে প্রস্তুতি না নিয়ে গাঁটের পয়সা খরচ করে আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচ খেলতে গেল তা নিয়ে অনেক ক্রিকেটবোদ্ধারই বোধগম্য নয়।

যাই হোক আরব আমিরাতের বিপক্ষে আজ শুরু হচ্ছে প্রস্তুতিমূলত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগেই নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলকে হুমকি দিয়ে রাখলেন আমিরাতের কোচ রবিন সিং। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে হারাতে চান।

তিনি বলেছেন, টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যেকোনো দলকেই হারিয়ে দেওয়া যায়। শুধু নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আর আস্থা রাখতে হবে। যদি এ বিষয়গুলো সঠিকভাবে করতে পারেন, সব এক জায়গায় করা সম্ভব হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। এতে বুঝতে পারব আমরা কোথায় আছি। আমরা বাংলাদেশের বিপক্ষে শুধু খেলছি না, আমরা তাদের বিপক্ষে জিততে চাই। এ সিরিজ থেকেই জয়ের ধারা শুরু করতে চাই।

শুধু কোচই নন, আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ানও বাংলাদেশকে হারাতে চান। তিনি বলেছেন, আমাদের দলে বেশ কজন ম্যাচ জেতানো ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারে। সবশেষ ম্যাচগুলোয় আমরা ভালো খেলেছি। এই সিরিজে ভালো করতে উন্মুখ আমরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় খেলাটি শুরু হবে। দেখা যাবে জিটিভিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

টাইগারদের হুমকি আমিরাত কোচের

আপডেট সময় ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২