ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:  

বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার রাত থেকে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

১৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি মিথুন একটি রুমের মধ্যে বসে অন্য একজন ব্যক্তির সহযোগিতায় ইয়াবা সেবন করছেন। পাশে বসে থাকা ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিথুন বেতাগী পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। ২০১৭ সালে বেতাগী উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দায়িত্বরত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বেতাগী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন শুধু মাদকসেবী নন, পাশাপাশি তিনি মাদকের ব্যবসাও করেন। ছাত্রলীগের সভাপতি পদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি।

এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন বলেন, এসব ভিডিও আমার না। তাছাড়া ভিডিওতে শীতের পোশাক পরা দেখা যাচ্ছে। বেতাগী উপজেলার রাজনৈতিক একটি চক্র আমাকে ছোট করতেই এমনটা করছেন।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ভিডিওটির বিষয়ে আমরা শুনেছি। ভিডিওটি দেখে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২