ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার

প্রেমে পড়েছেন কৃতি শ্যানন ও প্রভাস?

আকাশ বিনোদন ডেস্ক :

বলিপাড়াজুড়ে যেন প্রেমেরই মৌসুম! অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে ক্রিকেটার শুভমান গিলের রসায়নের গুঞ্জনে যখন মত্ত বি-টাউন, ঠিক এমন সময়েই আরও এক নায়িকার প্রেমে পড়ার খবর ঘিরে জোর চর্চা শুরু হল। নতুন প্রজন্মের নায়িকা কৃতি শ্যানন নাকি দক্ষিণী তারকা প্রভাসের প্রেমে হাবুডবু খাচ্ছেন!

২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। এই সিনেমাতেই এক সঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতিকে। ছবির সেটেই নাকি একে অপরকে মন দেওয়া-নেওয়া করেছেন নায়ক-নায়িকা। তবে, এ ব্যাপারে কেউই মুখ খোলেননি।

জানা গেছে, ছবির শুটিং চলাকালীন কৃতি ও প্রভাসের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে। একে অপরের অনেক কাছাকাছি এসেছেন তারা। সেই নমুনা সম্প্রতি ‘কফি উইথ করন’ শো-য়ে দেখেছেন দর্শকরা। প্রযোজক-পরিচালক করন জোহরের ওই শোয়ে মজাদার মুহূর্তে প্রভাসকে ফোন করেছিলেন কৃতি। রিং হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কৃতির ফোন ধরেন প্রভাস। এরপর থেকেই দু’জনকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। প্রায়ই নানা প্রেমের গুঞ্জন বাতাসে ভাসে। সম্প্রতি তেমনই গুঞ্জনে ভেসে উঠেছে সারা ও শুভমনের নাম। একটি রেস্তরাঁয় এক সঙ্গে দেখা দিয়েছিল সারা-শুভমানকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। সারা-শুভমানের প্রেমের গুঞ্জনের মধ্যেই যে ভাবে কৃতি ও প্রভাসের নাম উঠে এল, তা নিয়ে সরগরম বি-টাউন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমে পড়েছেন কৃতি শ্যানন ও প্রভাস?

আপডেট সময় ১০:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২