ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমার কালা মানিকডারে ফিরায়া দে আমারে নে’

আকাশ জাতীয় ডেস্ক:  

আল্লাহ আমার কালা মানিকডারে ফিরায় দে আল্লাহ, আমারে নে। আমার ১৯ বছরের পোলাডা দিয়াদে আল্লাহ। আমারে নেগা (আমাকে নিয়ে যাও)। তোমরা আমার বাপরে আইন্যা (এনে) দেও।

এভাবেই ছেলের লাশের পাশে বিলাপ করছিলেন অটোরিকশাচালক ফেরদৌসের মা রুনা বেগম।

সোমবার বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া বোর্ড অফিস সংলগ্ন বালুর মাঠ থেকে অটোরিকশাচালক ফেরদৌসের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফেরদৌস বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদি এলাকার নজরুল ইসলামের ছেলে।

ফেরদৌসের বাবা নজরুল ইসলাম জানান, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল হারিয়ে যাওয়ায় থানায় জিডি করার কথা বলে অটোরিকশা নিয়ে বেরিয়ে যায় ফেরদৌস। বাড়ি ফিরে না আসায় রাত সাড়ে ১০টার দিকে ছেলের মোবাইলে ফোন দেন তিনি। অনেকবার ফোন দেওয়ার পর রিসিভ না করায় উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর অটোরিকশা নিয়ে সারা রাত নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। ভোরের দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে কান্দিপাড়া বোর্ড অফিস সংলগ্ন বালুর মাঠে গিয়ে ছেলের লাশ পড়ে থাকতে দেখেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ফেরদৌসকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে যাত্রীবেশী দুষ্কৃতকারীরা। তার গলা, হাত ও পায়ে জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুষ্কৃতকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আমার কালা মানিকডারে ফিরায়া দে আমারে নে’

আপডেট সময় ০৭:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২