ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তবুও পাপনের কাছে বাংলাদেশ ভালো দল!

আকাশ স্পোর্টস ডেস্ক:   

এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবির গল্পটা এখন আর নতুন কিছু নয়। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে টানা দুই ম্যাচ হেরে প্রথম রাউন্ডেই বাদ পড়েছে টাইগাররা। ছয় দলের এই খেলায় হংকং ও বাংলাদেশই সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

দুই ম্যাচেই বাংলাদেশ মানসিকভাবে মুষড়ে পড়ার চিত্র পরিষ্কার। শ্রীলঙ্কাকে ১৮৪ রানে টার্গেট দিয়েও কেবল নার্ভটা (স্নায়ুচাপ) ধরে বল করতে না পারার মাশুল দিয়েছে টিম টাইগার। সাকিব আল হাসানের দল দেশে ফিরলেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে এশিয়া কাপের ফাইনালে মাঠে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে যথারীতি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

সেখানেই পাপন জানান বাংলাদেশের এই মঞ্চে ভরাডুবির কারণ। তিনি বলেন ‘ক্রিকেট হচ্ছে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান আজকে ক্যাচ মিস করেছে। আমরা ক্যাচ মিস করেছি। ছোট ছোট ভুলগুলো আমরা যত দিন পর্যন্ত ঠিক করতে না পারব, তত দিন পর্যন্ত এ রকম এ অবস্থা থাকবে।’

এতোকিছুর পরও পাপন দাবি করছে বাংলাদেশ ভালো দল। সেই ছাড়পত্র দিয়েই তিনি বলেন, ‘বাংলাদেশ দল ভালো। এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা না জেতার কোনো কারণ নেই। আমরা যদি সেই ম্যাচটা জিততাম, তাহলে আমাদেরও সুযোগ আসতে পারত। বলা তো যায় না। কিন্তু মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের ওপর নির্ভর করে। কিন্তু দল খুবই ভালো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামে ফ্লাইট পরিচালনায় সময়ানুবর্তিতায় শীর্ষে সান ফু কুওক এয়ারওয়েজ

তবুও পাপনের কাছে বাংলাদেশ ভালো দল!

আপডেট সময় ০৭:২৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২