ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল’

আকাশ আইসিটি ডেস্ক :

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল’। সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ ছিল বি-রিয়েল৷ ব্রিটেন ও ফ্রান্সের শীর্ষ তিন ডাউনলোড করা অ্যাপের মধ্যেও একটি হয়েছে বি-রিয়েল৷ মার্কেট ট্র্যাকার ডাটা.এআই এসব তথ্য দিয়েছে৷

‘বি-রিয়েল’ অ্যাপটা কেমন?

ফেসবুক, ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সাধারণত ফিল্টার ব্যবহার করা ছবি পোস্ট করে থাকেন৷ বি-রিয়েলে সেটা সম্ভব না৷ কারণ এই অ্যাপ তার ব্যবহারকারীদের প্রতিদিন কোনো এক সময়ে নোটিফিকেশন পাঠিয়ে থাকে৷ তারপর মাত্র দুই মিনিটের মধ্যে ছবি তুলে তা পোস্ট করতে বলে৷ দিনের যে-কোনো সময় নোটিফিকেশন আসতে পারে৷

সেই সময় আপনি ঠিক যা করছেন তারই ছবি আপনাকে তুলতে হবে৷ ফোনের পেছনের ও সামনের ক্যামেরা দিয়ে ছবি ওঠাতে হবে৷ আপনার বন্ধুরাও একই সময়ে নোটিফিকেশন পাবেন৷ ফলে একইসঙ্গে সবার ছবি পোস্ট হবে৷ এসব পোস্টে মন্তব্য করা যাবে, কিন্তু লাইক দেয়া যাবে না৷ দুই মিনিট সময় হওয়ায় ছবি ফিল্টার করার সুযোগ নেই৷

বছর দুয়েক আগে ফ্রান্সের উদ্যোক্তারা বি-রিয়েল অ্যাপ চালু করেন৷ ইতিমধ্যে সাড়ে তিন কোটিবার এটি ডাউনলোড করা হয়েছে৷ ডাটা.এআই বলছে জেনারেশন জেড (১৯৯০ এর দশক থেকে ২০১০ এর মধ্য জন্মগ্রহণকারী) প্রজন্মের কাছে এটি বেশি জনপ্রিয়৷

প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি বলেন, আমার মনে হয় ফেক আর পারফেক্টের প্রতি জেনারেশন জেডের মোহ কেটে গেছে, কারণ জীবনতো আসলে সেরকম নয়৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

যুক্তরাষ্ট্র মাতাচ্ছে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘বি-রিয়েল’

আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২