ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোলারদের পাশে দাঁড়াচ্ছেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

পচেফস্ট্রুম টেস্টে বাজেভাবে হারায় নিজের বোলারদের কাঠগড়ায় তুলেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ টেস্ট অধিনায়কের এই সমালোচনায় সতীর্থ বোলারদের মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাত বোলারদের কাঁধে।

ফ্ল্যাট উইকেটে কেন টস জিতে ফিল্ডিং নিয়েছেন মুশফিক, এই প্রশ্নের উত্তরে অধিনায়ক যুক্তি দেখিয়েছেন, ‘ফ্ল্যাট উইকেটে আমাদের বোলাররা বোলিং করতে পারবে, এটা কখনোই বিশ্বাস করি না।’ কিন্তু মাশরাফির ভাবনা ভিন্ন। আজ মিরপুরে একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক দাঁড়ালেন মোস্তাফিজ-তাসকিনদের পাশে, ‘টেস্ট ক্রিকেটের বোলিং নিয়ে সব সময়ই আমাদের দুশ্চিন্তা ছিল। টেস্ট ক্রিকেটে লম্বা সময় বল করতে হবে, পাশাপাশি ব্রেক থ্রু দিতে হবে। অস্ট্রেলিয়া বলেন কিংবা ইংল্যান্ডের বিপক্ষে জয় বলেন, সেখানে স্পিনাররাই নিয়ন্ত্রণ করেছে। টেস্ট ক্রিকেটের বোলিং আসলে রাতারাতি বদলে দেওয়া সম্ভব নয়। টেস্ট ক্রিকেট ব্যাটসম্যানের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি ব্যাটসম্যানরাও আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এমন না যে সব রাতারাতি বদলে দেওয়া সম্ভব। তারপরও এরা একবারেই অনভিজ্ঞ, এরা যদি আরও বেশি খেলার সুযোগ পায়, অভিজ্ঞ হলে আমার বিশ্বাস ভালো করবে।’

পচেফস্ট্রুম টেস্টে বাজেভাবে হারায় সমালোচনা হচ্ছে চারদিকে। কিন্তু পরাজয়ের হতাশা ছাপিয়ে এই টেস্ট থেকে ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন মাশরাফি, ‘চারটা দিন যে ছেলেরা লড়াই করেছে, সেটা কিন্তু আমরা কেউ বলছি না। কিছু ভুল না করলে শেষ ইনিংসে (ব্যাটিং লাইনআপ) এমনভাবে ভেঙে পড়ত না। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন কেমন, সেটিও বুঝতে হবে। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে তিন দিনে হেরে গেছে। শুধু যদি জয় আর হারটাই দেখি। তাঁদের (দলকে) কিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা যদি বুঝতে না পারি, তাহলে আমার মনে হয় ক্রিকেট নিয়ে আলোচনা করা ঠিক নয়। এটা ঠিক, চতুর্থ ইনিংসে যেটা হয়েছে, কেউই আশা করিনি। এমন হওয়ার কথা নয়। কিন্তু হয়ে গেছে। ক্রিকেটে এমন দিন আসে। এমন ইনিংস কিন্তু ১০ বছর পরে দেখা গেল (১০০-এর নিচে বাংলাদেশ অলআউট)। যারা খেলেছে, তাদের যদি প্রশ্ন করেন, তারা আমাদের চেয়ে আরও বেশি হতাশ।’
সমালোচনার চেয়ে এই মুহূর্তে ইতিবাচক মন্তব্যই যে খেলোয়াড়দের বেশি অনুপ্রাণিত করে, মাশরাফি সে কথাটাও মনে করিয়ে দিলেন। ৬ অক্টোবর শুরু ব্লুমফন্টেইন টেস্টের মাঝেই দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন দেশে থাকা বাংলাদেশের ওয়ানডে খেলোয়াড়েরা। এ যাত্রায় কে কে থাকছেন, সেটি অবশ্য মাশরাফি এখনই বলতে পারেননি, ‘ওখানে যারা আছে অধিকাংশই ওয়ানডে খেলবে। বড় কোনো পরিবর্তন আসবে না। হয়তো আমি আর সাকিব যাব এখান থেকে। এই দুজন নিশ্চিত। পুরো দল দিলে হয়তো বোঝা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বোলারদের পাশে দাঁড়াচ্ছেন মাশরাফি

আপডেট সময় ০৯:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭