ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন

আকাশ বিনোদন ডেস্ক :

পশ্চিমবঙ্গের অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন। শুক্রবার দুপুরে বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিপ্লবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও ভক্তরা।

বিপ্লব দাশগুপ্তর স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, গত দেড় বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পরে সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন বিপ্লব। তিনি ছিলেন অত্যন্ত সুদক্ষ আবৃত্তিকার। তবে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত থাকলেও, স্কুলশিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে ভয়েস-ওভার আর্টিস্ট এবং তারপরে বিজ্ঞাপনজগতেও দীর্ঘদিন কাজ করেছেন বিপ্লব। একটা সময়ে অভিনয়কেই তাঁর পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত অভিনেতা। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ অব টাইম’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয়জীবনে পা রাখা।

‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’, ‘গুমনামি’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন বিপ্লব। ২০১৯ সালে তিনি ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন।

‘কুয়াশা যখন’, ‘রাগে অনুরাগে’, ‘সখী’, ‘নেতাজি’র মতো আরও একঝাঁক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে তাঁর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন

আপডেট সময় ০৬:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬