ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইল পৌরসভার বরাশুলা চিত্রা সেতু এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা দেড় বছর বয়সী সন্তান ফুরকানও মারা যায়। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত পলি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটি দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পলি বেগম নামের ওই নারী তার কোলে থাকা শিশু ফুরকানকে নিয়ে নড়াইল চিত্রা নদীতে রেল সেতুর উপর উঠে যায়। পরে দেখা যায়, ট্র্রেনে কাটা পড়ে ওই নারী ও তার কোলে থাকা ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ওসি-তদন্ত অজয় কুমার কুন্ডু বলেন, পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই নারী তার কোলে থাকা শিশু সন্তান নিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তপূর্বক মৃত্যুর প্রকৃত কারণ উদঘটনের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নড়াইলে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশু নিহত

আপডেট সময় ০৬:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬